ভোররাতে ঘুম হইতে উঠিয়া, সবুজ শিশির ভেজা খোলা মাঠ হইতে নতুন সূর্যোদয় দেখিতে সকলের ভালো লাগে। রাতের সকল অন্ধকার দূরিভূত হইয়া জ্যোতিস্বরূপ সূর্যের উদয় হয়। শুরু হইয়া যায় মানুষের দৈনিক জীবন-জীবিকার সংগ্রাম। কোন পথে, কি উপায়ে আরও উন্নত জীবন অর্জন করিতে পারি --- চলে তাহার অবিরাম প্রয়াস, চলে সাধনা। সাধারণ মানুষের সে সাধনা দিনের আলো পেরিয়ে, রাতের অন্ধকারে আরও তীব্র হয়।পুষ্প সম শিশির বিন্দু, শুষ্ক-তপ্ত সাধারণ মানুষের জীবন জুড়ায়, শীতল হয়। এই উজ্জ্বল পবিত্র শিশির বিন্দু  "প্রবর্ত্তক গুরুদেব"- পরিচালিত  শিশিরোৎসবে লাভ করা সম্ভব ।